অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) তাদের বীজ বিভাগের জোনাল/রিজিওনাল সেলস ম্যানেজার পদে ২ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ মার্চ এবং চলবে ১২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা উপভোগ করবেন।
পদের বিবরণ:
- প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)
- পদের নাম: জোনাল/রিজিওনাল সেলস ম্যানেজার
- বিভাগ: এসিআই বীজ
- পদসংখ্যা: ২টি
- শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
- অন্যান্য যোগ্যতা:
- মার্কেটিং দল পরিচালনায় দক্ষতা
- অভিজ্ঞতা: ৭ থেকে ১২ বছর
- বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
চাকরির বিবরণ:
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
- কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা:
- লাভের ভাগ
- প্রভিডেন্ট ফান্ড
- গ্র্যাচুইটি
- বার্ষিক বেতন পর্যালোচনা
- বছরে ২টি উৎসব বোনাস
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন. আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৫.