জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয় ছয়টি পদে বিভিন্ন গ্রেডে মোট ১০ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ০৬ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে ০৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।
এক নজরে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫:
- প্রতিষ্ঠানের নাম: জাতীয় বিশ্ববিদ্যালয়
- চাকরির ধরন: সরকারি চাকরি
- প্রকাশের তারিখ: ০৪ মার্চ ২০২৫
- পদ ও লোকবল: ৬টি পদে ১০ জন
- আবেদন করার মাধ্যম: অনলাইন
- আবেদন শুরুর তারিখ: ০৬ মার্চ ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ০৮ এপ্রিল ২০২৫
- অফিশিয়াল ওয়েবসাইট: nu.ac.bd
পদ বিবরণী:
- সেকশন অফিসার
- পদসংখ্যা: ০৩টি
- বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
- বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর
- ইমাম
- পদসংখ্যা: ০১টি
- বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
- শিক্ষাগত যোগ্যতা: কামিল পাশ/আরবি/ইসলামি শিক্ষায় মাস্টার্স ডিগ্রি। প্রার্থীকে বিবাহীত, সুমধুর কন্ঠস্বর ও বিশুদ্ধ কোরআন তেলাওয়াতকারী হতে হবে। ইমামতির ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
- বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর
- সাব-টেকনিক্যাল অফিসার
- পদসংখ্যা: ০২টি
- বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সসহ সার্ভিস/হার্ডওয়ার সংরক্ষণে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
- বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর
- মোয়াজ্জিন
- পদসংখ্যা: ০১টি
- বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
- শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পাস এবং মসজিদের মোয়াজ্জিন হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা
- বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
- মালী
- পদসংখ্যা: ০২টি
- বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন
- বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
- কুক/বাবুর্চী
- পদসংখ্যা: ০২টি
- বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
- শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন
- বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন. আবেদনের শেষ সময়: ০৮ এপ্রিল ২০২৫.