আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কুলার ম্যানেজমেন্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ০৩ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে ১৬ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫:
- প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
- চাকরির ধরন: বেসরকারি চাকরি
- প্রকাশের তারিখ: ০৩ মার্চ ২০২৫
- পদ ও লোকবল: নির্ধারিত নয়
- আবেদন করার মাধ্যম: অনলাইন
- আবেদন শুরুর তারিখ: ০৩ মার্চ ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৫
- অফিশিয়াল ওয়েবসাইট: akijfood.com
পদ বিবরণী:
- পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
- বিভাগ: কুলার ম্যানেজমেন্ট
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (বিএসসি)। প্রার্থীদের এইচএসসি পরীক্ষার পর বিএসসি ডিগ্রি সম্পন্ন করতে হবে (ডিপ্লোমার পরে নয়)
- অন্যান্য যোগ্যতা: সার্ভিস ইঞ্জিনিয়ারদের কার্যক্রম পর্যবেক্ষণে দক্ষতা
- অভিজ্ঞতা: ৩ থেকে ৫ বছর
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
- বয়সসীমা: ৩২ থেকে ৪০ বছর
- কর্মস্থল: ঢাকা
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২টি ছুটি, বিমা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, ছুটির ভাড়া সহায়তা (এলএফএ)
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন. আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৫.