ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি কেবল টেন্ডার বিভাগে সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৭ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে ১২ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫:
- প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
- চাকরির ধরন: বেসরকারি চাকরি
- প্রকাশের তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- পদ ও লোকবল: ১টি পদে ২ জন
- আবেদন করার মাধ্যম: অনলাইন
- আবেদন শুরুর তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ ২০২৫
- অফিশিয়াল ওয়েবসাইট: waltonhil.com
পদ বিবরণী:
- পদের নাম: সেলস এক্সিকিউটিভ
- বিভাগ: কেবল টেন্ডার
- পদসংখ্যা: ২টি
- শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ
- অন্যান্য যোগ্যতা: ম্যানুয়াল টেন্ডার জমা (ভৌত নথি প্রস্তুতি, বিড নিরাপত্তা, এবং জমা পদ্ধতি) পরিচালনার অভিজ্ঞতা; প্রতিযোগিতামূলক আর্থিক এবং প্রযুক্তিগত প্রস্তাব প্রস্তুত করা; মাইক্রোসফট অফিসে দক্ষতা (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট)
- অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
- বয়সসীমা: ২০ থেকে ৩৩ বছর
- কর্মস্থল: ঢাকা
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুর খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন. আবেদনের শেষ সময়: ১২ মার্চ ২০২৫.