এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
এসিআই মোটরস লিমিটেড অ্যাসেসমেন্ট অ্যান্ড রিকভারি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ মার্চ থেকে এবং চলবে ১০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা উপভোগ করবেন।
পদের বিবরণ:
- প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
- পদের নাম: অ্যাসেসমেন্ট অ্যান্ড রিকভারি অফিসার
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
- অন্যান্য যোগ্যতা:
- এমএস-অফিসে (এমএস-ওয়ার্ড, এমএস-এক্সেল এবং এমএস-পাওয়ারপয়েন্ট) দক্ষতা
- অভিজ্ঞতা: ক্রেডিট রিকভারি/এনজিও মাইক্রো-ক্রেডিট অপারেশনে ২ বছরের অভিজ্ঞতা
- বয়সসীমা: ২৬ থেকে ৩৬ বছর
চাকরির বিবরণ:
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
- কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা:
- লাভের ভাগ
- প্রভিডেন্ট ফান্ড
- বিমা
- গ্র্যাচুইটি
- বার্ষিক বেতন পর্যালোচনা
- বছরে ২টি উৎসব বোনাস
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন. আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল ২০২৫.