প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রাণ গ্রুপ ট্রেইনি ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে একাধিক জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ০৩ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে ৩১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫:
- প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
- চাকরির ধরন: বেসরকারি চাকরি
- প্রকাশের তারিখ: ০৩ মার্চ ২০২৫
- পদ ও লোকবল: নির্ধারিত নয়
- আবেদন করার মাধ্যম: অনলাইন
- আবেদন শুরুর তারিখ: ০৩ মার্চ ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৫
- অফিশিয়াল ওয়েবসাইট: pranfoods.net
পদ বিবরণী:
- পদের নাম: ট্রেইনি ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (বিএসসি)
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টে ভালো দক্ষতা
- অভিজ্ঞতা: ০১ থেকে ০২ বছর (তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন)
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
- বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর
- কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ আরো অন্যান্য সুবিধা (কোম্পানির নীতি অনুযায়ী)
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন. আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৫.