কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস বাংলাদেশ কমিউনিটি ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে ০৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৯ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে কারিতাসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫:
- প্রতিষ্ঠানের নাম: কারিতাস
- চাকরির ধরন: বেসরকারি চাকরি
- প্রকাশের তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫
- পদ ও লোকবল: ১টি পদে ১ জন
- আবেদন করার মাধ্যম: অনলাইন
- আবেদন শুরুর তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ০৮ মার্চ ২০২৫
- অফিশিয়াল ওয়েবসাইট: caritasbd.org
পদ বিবরণী:
- পদের নাম: কমিউনিটি ফ্যাসিলিটেটর
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল (বাংলা ও ইংরেজি) ফরম্যাটে দক্ষতা
- অভিজ্ঞতা: শহরের শ্রমজীবী/শ্রমিক পথ শিশুদের সাথে কাজের অভিজ্ঞতা
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
- বয়সসীমা: ২৩ থেকে ৪০ বছর (অভিজ্ঞ প্রার্থীর জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)
- কর্মস্থল: কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম আঞ্চলিক অফিসের আওতাধীন শহরের সিটি করপোরেশন এলাকা
- বেতন: সর্বসাকুল্যে ১৯,০০০ টাকা (প্রয়োজনে আলোচনা সাপেক্ষে)
- অন্যান্য সুবিধা: বছরে মাসিক বেতনের অর্ধেক ২টি বোনাস
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন. আবেদনের শেষ সময়: ০৮ মার্চ ২০২৫.