রাষ্ট্রীয় চ্যানেল বিটিভির জেলা প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

রাষ্ট্রীয় চ্যানেল বিটিভির জেলা প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪


বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) জেলা প্রতিনিধি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন জেলার জন্য এই পদে আবেদন নেওয়া শুরু হয়েছে গত ৩ নভেম্বর থেকে, এবং আবেদনের শেষ সময় ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ডাক বিভাগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

বিটিভি নিয়োগ বিজ্ঞপ্তি: এক নজরে

প্রতিষ্ঠান: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)

চাকরির ধরন: সরকারি চাকরি

প্রকাশের তারিখ: ৩ নভেম্বর ২০২৪

পদের নাম: জেলা প্রতিনিধি

লোকবল: সারা দেশে

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ৩ নভেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৪

অফিশিয়াল ওয়েবসাইট: btv.gov.bd


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক ডিগ্রি।

বিশেষ যোগ্যতা: সাংবাদিকতায় ডিগ্রি বা প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে। মাইক্রোফোন উপযোগী কন্ঠস্বর, আকর্ষণীয় বাচনভঙ্গি ও প্রমিত বাংলা উচ্চারণে দক্ষ হতে হবে। ক্যামেরার সামনে সাবলীলভাবে কথা বলার যোগ্যতা, ক্যামেরা, এডিটিং এবং ইন্টারনেট সংক্রান্ত কারিগরী জ্ঞান থাকতে হবে।


বয়সসীমা ও অন্যান্য নির্দেশনা

বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর।

অনুপযুক্ত আবেদনকারী: যেকোনো সরকারি প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মচারী, মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং নির্বাচিত জনপ্রতিনিধির আবেদন গ্রহণযোগ্য নয়।


আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সরাসরি উপ-মহাপরিচালক (বার্তা), বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকার ঠিকানায় ১০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।


বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...