ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের এয়ারপোর্ট ক্যাটারিং অপারেশনস বিভাগের এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ০৭ এপ্রিল এবং চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা উপভোগ করবেন।
পদের বিবরণ:
- প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
- পদের নাম: এক্সিকিউটিভ
- বিভাগ: এয়ারপোর্ট ক্যাটারিং অপারেশনস
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা:
- বিএসসি (ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স)
- অন্যান্য যোগ্যতা:
- ফ্লাইটের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সময়মতো খাবার সরবরাহে দক্ষতা
- অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
- বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর
চাকরির বিবরণ:
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: এয়ারপোর্টে
- প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ
- কর্মস্থল: ঢাকা (উত্তরা)
- বেতন: ৩০,০০০ টাকা (মাসিক)
- অন্যান্য সুবিধা:
- সাপ্তাহিক ২ দিন ছুটি
- বার্ষিক বেতন পর্যালোচনা
- দুপুরের খাবার সুবিধা
- বছরে ২টি উৎসব বোনাস
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন. আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৫.