এপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
এপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
এপেক্স ফুটওয়্যার লিমিটেড তাদের এক্সপোর্ট বিভাগে এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ০৯ মার্চ থেকে এবং চলবে ৩১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।
পদের বিবরণ:
- প্রতিষ্ঠানের নাম: এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পদের নাম: এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
- বিভাগ: এক্সপোর্ট
- পদসংখ্যা: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা: বিএসসি
- অন্যান্য যোগ্যতা:
- এল/সি, ডকুমেন্টেশন, রপ্তানি চুক্তি এবং বিধিমালা সম্পর্কে দক্ষতা
- অভিজ্ঞতা: ০২ থেকে ০৫ বছর
- বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর
চাকরির বিবরণ:
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
- কর্মস্থল: ঢাকা
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা:
- প্রভিডেন্ট ফান্ড
- গ্র্যাচুইটি
- দুপুরের খাবারের সুবিধা
- বার্ষিক বেতন পর্যালোচনা
- বছরে ২টি উৎসব বোনাস
- জীবন বিমা (দুর্ঘটনাজনিত ও হাসপাতালে ভর্তি)
- হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়
- পিক অ্যান্ড ড্রপ সুবিধা (প্রাপ্যতার উপর নির্ভর করে)
- আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার
- এপেক্স পণ্যে ফ্যামিলি ডিসকাউন্ট
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন. আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৫.